ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
বরখাস্ত হচ্ছেন পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক থাকা ৫৭ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) তিনজন কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন: ৩৩ বিসিএসের মিশু বিশ্বাস, জুয়েল চাকমা এবং ৩৬ বিসিএসের মাহমুদুল হাসান।
বরখাস্তের তালিকায় থাকা অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ দালাল, সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম জাহাঙ্গীর হাছান, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদুর রহমান মনির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রওশানুল হক সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, সহকারী পুলিশ কমিশনার মোঃ আল ইমরান হোসেন, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল, সহকারী পুলিশ কমিশনার (ডিএমপি) মোঃ গোলাম রুহানী এবং সহকারী পুলিশ সুপার নাহিদ ফেরদৌস।
এ ছাড়া তালিকায় রয়েছেন ডিআইজি এ কে এম এহসানউল্লাহ, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, ডিআইজি টুটুল চক্রবর্তী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহ নূর আলম পাটওয়ারী, পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা, পুলিশ সুপার জেসমিন কেকা, সাবেক উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, পুলিশ সুপার মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক ডিআইজি নূরে আলম মিনা, সাবেক ডিআইজি মোঃ আনিসুর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাবেক পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ চৌধুরী এবং পুলিশ সুপার মোঃ তারেক বিন রশিদ।
বরখাস্তের জন্য চূড়ান্ত হওয়া তালিকায় আরও আছেন সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান, সাবেক উপ-পুলিশ কাজী আশরাফুল আজীম, সাবেক যুগ্ম-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম, সাবেক যুগ্ম পুলিশ বিপ্লব কুমার সরকার, সাবেক উপ-পুলিশ কমিশনার মোঃ ইকবাল হোসাইন, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়, সাবেক পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সাবেক উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার, সাবেক পুলিশ এটিইউ মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সাবেক অতিরিক্ত এপিবিএন মোহাম্মদ জায়েদুল আলম, সাবেক পুলিশ সুপার মোঃ শাহজাহান, সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজ আল ফারুক, সাবেক অতিরিক্ত কমিশনার রাজীব দাস, সাবেক উপপুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামান এবং পুলিশ সুপার হাসান আরাফাত।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম আগামীর সময়কে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে ৫৭ জনের তালিকা। এর মধ্যে আজ বৃহস্পতিবার তিনজনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে বরখাস্ত করা হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা