ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আজ থেকে আবার শুরু জাতীয় সংসদের বাজেট অধিবেশন
নিজস্ব প্রতিবেদক: ছয় দিনের বিরতির পর আজ মঙ্গলবার (৭ জুলাই) আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা চলতি অর্থবছরের বাজেট অধিবেশন হিসেবেই পরিচিত। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের কার্যসূচি শুরু হবে।
এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হওয়ার পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। নির্ধারিত বিরতি শেষে আজ থেকে সংসদের নিয়মিত কার্যক্রম আবারও শুরু হচ্ছে।
চলমান অধিবেশনে ইতোমধ্যে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন পেয়েছে। পাশাপাশি অর্থ বিল এবং বাজেট-সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে পাস হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুন বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া দেশের সামগ্রিক অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও সংসদ সদস্যরা বক্তব্য দেন।
আজ থেকে পুনরায় শুরু হওয়া অধিবেশনে এসব আলোচনার ধারাবাহিকতায় সংসদের নিয়মিত আইন প্রণয়ন, জনস্বার্থ-সংশ্লিষ্ট বিষয় এবং অন্যান্য নির্ধারিত কার্যসূচি নিয়ে কার্যক্রম পরিচালিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা