ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ইউরোপে ইন্টার্নশিপের সুবর্ণ সুযোগ, থাকছে ভাতা ও আবাসন সুবিধা
পার্থ হক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউরোপ। ইরাসমাস মুন্ডাস ইন্টার্নশিপ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী এবং গ্র্যাজুয়েটরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপের মেয়াদ ও আবেদনের শেষ সময় প্রোগ্রামভেদে ভিন্ন হবে।
ইন্টার্নশিপের আওতায় ব্যবসায় ও ব্যবস্থাপনা, যোগাযোগ ও তথ্যবিজ্ঞান, ভাষা ও সাহিত্য, শিল্প ও নকশা, শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ, সমাজবিজ্ঞান, মানবিক শাখা, প্রকৌশল ও প্রযুক্তি, কৃষিবিজ্ঞান, গণিত ও ইনফরমেটিকস, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য ও নগর পরিকল্পনা, আইন, চিকিৎসাবিজ্ঞান, ভূগোল ও ভূতত্ত্বসহ বিভিন্ন বিষয়ে কাজের সুযোগ রয়েছে।
নির্বাচিত অংশগ্রহণকারীরা মাসিক ভাতা, ভ্রমণ ভাতা এবং আবাসন-সহায়তা পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগও থাকবে।
আবেদনের জন্য প্রয়োজন হবে ইউরোপাস (Europass) ফরম্যাটে প্রস্তুত করা সিভি, ইন্টার্নশিপে অংশগ্রহণের কারণ উল্লেখ করে মোটিভেশন লেটার, অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, শিক্ষার্থী হলে স্টুডেন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। এছাড়া ইন্টার্নশিপ অফার লেটার, বৈধ পাসপোর্ট, প্রয়োজন অনুযায়ী ভাষাদক্ষতার প্রমাণ এবং গ্রান্ট গ্রহণের জন্য ব্যাংক-সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।
কিছু ক্ষেত্রে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রয়োজন হয় না। আবার নির্দিষ্ট কিছু ইন্টার্নশিপ অনলাইনে সম্পন্ন করার সুযোগ থাকায় ঘরে বসেই আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।
আগ্রহীরাঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।
এই ইন্টার্নশিপ কর্মসূচির জন্য আগামী ১০ জুলাই থেকে কোর্সভেদে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল