ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ধসে পড়া সড়কের কারণ দুর্বল মাটি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধসে পড়া সড়ক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (৪ জুলাই) বিকেলে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া এলাকায় শ্রীপুর-দমদমা-গাজীপুর ক্ষতিগ্রস্ত সড়কটি তিনি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, সয়েল টেস্টে মাটির দুর্বলতা এবং বালু-মাটির সংমিশ্রণে ভ্যাকুয়াম তৈরি হওয়ার কারণেই সড়কটির একটি অংশ ধসে পড়েছে।
তিনি জানান, সড়কটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।
মীর শাহে আলম বলেন, একটি কবরস্থানকে সম্মান দেখিয়ে সড়কটি নদীর দিক দিয়ে কিছুটা সরিয়ে নেওয়া হয়েছিল। ওই অংশের মাটি দুর্বল হওয়ায় সড়কের একটি অংশ ধসে গেছে। এ ছাড়া গত ধানের মৌসুমে সড়কে ধান শুকানোর সময় যানবাহন নদীর পাশঘেঁষে বেশি চলাচল করায় ক্ষতিগ্রস্ত অংশে চাপ বেড়েছে এবং ধসের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, সড়কটির নির্মাণকাজ দুই বছর আগে শেষ হলেও ঠিকাদারের জামানতের অর্থ এখনো ফেরত দেওয়া হয়নি। ঠিকাদারের ত্রুটি কতটুকু ছিল, তা নোটিশের মাধ্যমে জানানো হয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ও টেকসইভাবে সংস্কার করা হবে।
পরিদর্শনের সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এলজিইডির ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক বাবুল আখতার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্রীপুর উপজেলা থেকে জেলা শহরে সহজ যাতায়াত নিশ্চিত করতে ২০২১ সালে ৯ কোটি টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটার সড়ক নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সূতি নদী-সংলগ্ন এই সড়কের ভাঙন ঠেকাতে নদীর পাড়ে ব্লক বসানোসহ পুরো নির্মাণকাজের দায়িত্ব পায় সালাম-দুর্গা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
তবে কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ উঠলেও ঠিকাদার প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) তা আমলে নেয়নি বলে অভিযোগ রয়েছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই নতুন বসানো ব্লক দেবে গিয়ে নদীতে ধসে পড়ে। একাধিকবার সংস্কার করা হলেও ভাঙন থামানো সম্ভব হয়নি। বরং অল্প বৃষ্টিতেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট