ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ এক বাণীতে তিনি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস স্মরণ করার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় দেশে উচ্চশিক্ষার প্রসার, জ্ঞানচর্চা ও গবেষণায় নেতৃত্ব দিয়ে আসছে। ১৯৫২-এর ঐতিহাসিক ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, “অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। এবার গণতন্ত্র সুসংহত করার পালা, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভূমিকা রয়েছে।” এই প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক করার কোনো বিকল্প নেই। তিনি সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, কোয়ান্টাম কম্পিউটিং, ন্যানোটেকনোলজি এবং ফাইভ-জি প্রযুক্তির মতো বিষয়গুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন। তার মতে, শিক্ষাকে কেবল সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা ও প্রায়োগিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
তারেক রহমান মেধা ও একাডেমিক যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করার তাগিদ দেন। তিনি বলেন, বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পুঁথিগত বিদ্যার চেয়ে গবেষণা ও উদ্ভাবনে বেশি মনোযোগী হতে হবে। ব্রিটেনসহ উন্নত বিশ্বের উদাহরণ টেনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশি-বিদেশি সফল অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়নে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার এবং পৃষ্ঠপোষকতা করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের কেবল চাকরির পেছনে না ছুটে নিজেরাই যেন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, সেজন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই ‘তরুণ উদ্যোক্তা’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। এছাড়া বৈশ্বিক বাজারে টিকে থাকতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষায় পারদর্শিতা অর্জন, নৈতিক শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। সংস্কৃতি ও খেলাধুলাকে শিক্ষাব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ করে একটি বহুমাত্রিক শিক্ষা কাঠামো গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে