ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শুরু শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক: আজ (২৮ জুন) ধারাবাহিক উত্থানে সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, গুজব থেকে বেরিয়ে বিনিয়োগকারীরা সতর্কতার সঙ্গে লেনদেন করছে। দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতিও অনেকটা শান্ত রয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোও বাজারের প্রতি নজরদারি বাড়িয়েছে।
বর্তমানে ব্যাংক-বীমা-আর্থিক খাতের অনেক কোম্পানির এজিএম মৌসুম চলছে। একই সঙ্গে আর দুই দিন পরই অন্যান্য খাতের আর্থিক বছর শেষ হচ্ছে। এর ফলে পর্যায়ক্রমে কোম্পানিগুলো লভ্যাংশ (ডিভিডেন্ড) ঘোষণা করবে।
বিনিয়োগকারীরা বাজারের প্রতি আগের তুলনায় আস্থাশীল হওয়ায় তাদের অংশগ্রহণ বাড়ছে, যার প্রভাব পড়েছে সার্বিক বাজার পরিস্থিতিতে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা যায়।
বিশ্লেষকরা বলছেন, এজিএম ও ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করে বাজারে বিনিয়োগকারীদের সক্রিয়তা বাড়ে। বর্তমান আন্তর্জাতিক ও দেশীয় পরিস্থিতি অনুকূলে থাকায় এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি জোরদার থাকায় বাজারের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকতে পারে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)