ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
অভিনেত্রী কৃষি থাপান্ডার ফ্ল্যাটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক: কন্নড় সিনেমার জনপ্রিয় মডেল, অভিনেত্রী এবং ‘বিগ বস কন্নড়’-এর সাবেক প্রতিযোগী কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। একই সঙ্গে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিষণ্নতায় ভুগছিলেন। খবর এনডিটিভির।
গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় অভিনেত্রী ইয়েলাহাঙ্কায় অবস্থান করছিলেন। নিহতের নাম বৈশাখ। গত এক সপ্তাহ ধরে তিনি অভিনেত্রীর ফ্ল্যাটে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
তদন্তে জানা গেছে, বিষণ্নতার কারণে বৈশাখ চিকিৎসাধীন ছিলেন। পাশাপাশি তিনি ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস ধরে তিনি স্ত্রীর থেকে আলাদা বসবাস করছিলেন।
এর আগে ব্যবসায়ী ও আইনজীবী অরবিন্দ রেড্ডিকে কেন্দ্র করে আলোচিত একটি চাঁদাবাজি ও হুমকিমূলক চিঠির মামলায়ও পুলিশের নজরদারিতে ছিলেন বৈশাখ। গত ফেব্রুয়ারিতে কুরিয়ারের মাধ্যমে রেড্ডির কাছে ৬-৭ কোটি টাকা দাবি এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে একটি হুমকিমূলক চিঠি পাঠানো হয়েছিল।
ওই ঘটনার তদন্তে এইচএএল থানার পুলিশ বৈশাখকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি ছিল, এক নারীকেন্দ্রিক বিরোধের জেরেই তিনি চিঠিটি পাঠিয়েছিলেন। পরে তিনি মুক্তি পান।
গত ৬ ফেব্রুয়ারি কর্ণাটক হাইকোর্ট বৈশাখের বিরুদ্ধে চলমান পরবর্তী তদন্তের ওপর স্থগিতাদেশ জারি করেন। এর আগে এইচএএল থানার পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করেছিল।
এদিকে বৈশাখের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে। রাজারাজেশ্বরী নগর থানার পুলিশ এ ঘটনায় একটি মামলা করবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর