ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
তিন খাতের দখলে দেশের শেয়ারবাজার
ডুয়া ডেস্ক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বস্ত্র, খাদ্য ও ঔষধ খাত আধিপত্য দেখা গেছে। এদিন ডিএসইর মোট লেনদেনের ৩৮ দশমিক ৬৮ শতাংশই রয়েছে এই তিন খাতের দখলে। ডিএসইতে এই তিন খাতের কোম্পানির সংখ্যা ১১৩টি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে জানা যায়, আজ বস্ত্র খাতের মোট লেনদেন হয়েছে ৬৪ কোটি ৬৯ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৪২ শতাংশ। এর মধ্যে এই খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর শেয়ার লেনদেনে হয়েছে ১৮ কোটি ৪০ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির শেয়ার ৩৯ কোটি ৯৪ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ৬ কোটি ৩৫ লাখ টাকার।
খাদ্য খাতের লেনদেন হয়েছে মোট লেনদেন হয়েছে ৫৫ কোটি ২ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের বা ১২ দশমিক ২৬ শতাংশ। এই খাতে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৫ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির শেয়ার ২৯ কোটি ৭৫ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ৭২ লাখ টাকার।
অন্যদিকে, ঔষধ খাতের মোট লেনদেনে হয়েছে ৫৩ কোটি ৮৪ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনেদেনের ১২ শতাংশ। এই খাতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ১০ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির শেয়ার ১৫ কোটি ৮২ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ৪ কোটি ৯২ লাখ টাকার।
এই তিন খাতের শেয়ারের আধিপত্য দেখা যায়, খাত তিনটিতে বিনিয়োগকারীরা অংশগ্রহণ বেড়েছে। এতে এই তিন খাতের শেয়ারবাজারে গুরুত্ব ও বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন দেখা যায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)