ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত একনেকে উঠবে: পানিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন—“আমি এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো।” পাশাপাশি পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (১৯ জুন) বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলসেতু এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। শিগগিরই এই প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, তিস্তার মানুষের পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রকল্প বাস্তবায়নে যা যা প্রয়োজন, তা করা হবে।
তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ শুরু হলেও এতে আরও কিছু কারিগরি সমীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে। শুধু বাঁধ বা ড্রেজিং করলেই হবে না, নদীতে পানি ধরে রাখার বিষয়টিও নিশ্চিত করতে হবে। বন্যা মৌসুমে ভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির সংকট—দুটিই সমাধান করতে হবে। তাই প্রকল্পটি বাস্তবায়নের আগে বিস্তারিত সমীক্ষা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, এ প্রকল্পটি হাজার হাজার কোটি টাকার হলেও বাস্তবসম্মত সমাধান না হলে সেটি কার্যকর হবে না। তাই শুকনো মৌসুমে তিস্তা নদীতে কীভাবে পানি প্রবাহ নিশ্চিত করা যায় এবং সেই পানি খাল দিয়ে কৃষি ও মৎস্য চাষে ব্যবহার করা যায়—সে বিষয়েও পরিকল্পনা চলছে।
তিনি আরও বলেন, সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব গ্রহণ করেছে। প্রকল্পের আগে প্রয়োজনীয় কারিগরি সমীক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড, বুয়েটের প্রকৌশলী, নদী বিশেষজ্ঞসহ ২২ সদস্যের একটি দল কাজ করছে। তারেক রহমানের নির্দেশনায় তিনজন মন্ত্রী তিস্তা পাড় পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও রাজনৈতিক নেতারা।
এর আগে মন্ত্রী নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার তিস্তা ব্যারেজ, সেচ খাল ও আশপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত