ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ক জোরদারে নতুন প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে একটি সড়ক নামকরণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসারের সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব উত্থাপন করা হয়। বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ককে আরও বহুমুখী করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক সাংস্কৃতিক চুক্তি নেই। বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো ‘সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি’র খসড়াটি দ্রুত চূড়ান্ত করা প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, এ ধরনের চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাউল ও লোক ঐতিহ্যের সঙ্গে আর্জেন্টিনার ট্যাঙ্গো ও চ্যামামে নৃত্যের সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে উঠবে। পাশাপাশি চলচ্চিত্র, গণমাধ্যম ও সংস্কৃতির অন্যান্য অনুষঙ্গ বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত করা সম্ভব হবে।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও স্থায়ী রূপ দিতে বাংলাদেশের পক্ষ থেকে বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে একটি সড়ক নামকরণের আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করা হয়। একই সঙ্গে দুই দেশের আবহাওয়া ও জলবায়ুর মিল বিবেচনায় বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী দেশীয় উদ্ভিদ আর্জেন্টিনায় রোপণ ও স্থানান্তরের পরিবেশবান্ধব প্রস্তাবও দেওয়া হয়।
জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় আরও বাড়ানোর বিষয়ে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার জানান, চলমান ফিফা বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা থেকে চারজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্লগারকে বাংলাদেশে আনা হচ্ছে। তারা বাংলাদেশে অবস্থান করে আর্জেন্টিনা ফুটবল দলের কোটি ভক্তের উন্মাদনা, ভালোবাসা ও সংস্কৃতি নিয়ে বিশেষ ভ্লগ তৈরি করবেন, যা আর্জেন্টিনায় প্রচার করা হবে। এর মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা