ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
রাজধানীর বাস টার্মিনাল স্থানান্তর নিয়ে নতুন তথ্য দিলেন সড়ক মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এই পরিকল্পনার আওতায় গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল নতুন স্থানে সরিয়ে নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে, ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে, গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে এবং মহাখালী টার্মিনাল উত্তরা ও আব্দুল্লাহপুরের কাছাকাছি এলাকায় স্থানান্তর করা হবে।
তিনি আরও বলেন, কলাবাগান ও কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় গড়ে ওঠা বাস কাউন্টারগুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি রাস্তার পাশে বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানো সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় পদ্মা সেতুর পিলারের কাছে মাটি অপসারণ প্রসঙ্গেও তিনি খোঁজ নিয়েছেন। সেনাবাহিনীর প্রকৌশলী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, এতে সেতুর কোনো ঝুঁকি নেই। বরং ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী নদীর স্বাভাবিক প্রবাহ, নাব্যতা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এটি প্রয়োজনীয়।
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সংলাপ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়