ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণ বেশি: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কাঁঠাল দিয়ে সিঙ্গারা, সমুচা ও কাবাবসহ বিভিন্ন ধরনের খাবার তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এসব পণ্যের পুষ্টিগুণও অনেক বেশি বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটেছে। আগে যেসব ফল বিদেশ থেকে আমদানি করতে হতো, এখন তার অনেকগুলোই দেশে উৎপাদিত হচ্ছে। ফলে ফল আমদানির ওপর নির্ভরতা কমেছে এবং ভবিষ্যতে এ নির্ভরতা আরও কমে যাবে।
কৃষিমন্ত্রী আরও বলেন, ফলের বহুমুখী ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে। কাঁঠাল দিয়ে সিঙ্গারা, সমুচা, কাবাবসহ বিভিন্ন খাবার তৈরি করা হচ্ছে, যেগুলোর পুষ্টিগুণও অত্যন্ত বেশি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের সঙ্গে কাঁঠালভিত্তিক খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন নিয়ে আগ্রহ দেখাচ্ছে। স্থানীয় পর্যায়েও এসব পণ্যের উন্নয়ন কার্যক্রম চলছে।
মন্ত্রী জানান, দেশে এখন ক্ষুদ্র উদ্যোক্তারা ফল প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের কাজে যুক্ত হচ্ছেন। ইতোমধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে এবং চলতি বছর কাঁঠাল রপ্তানি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কাঁঠাল রপ্তানি সম্প্রসারণে চীনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা