ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
কিশোরগঞ্জে ছেলে ও পুত্রবধূর মারধরে বৃদ্ধের মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বাড়ির গাছের কাঁঠাল নিয়ে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাতে সদর উপজেলার চৌধুরীহাটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে ও পুত্রবধূ এলাকা থেকে পালিয়ে যায়।
নিহত আবদুর রাজ্জাক সদর উপজেলার চৌধুরীহাটি এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রাজ্জাকের ছেলে আলম মিয়া বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করছিলেন। বুধবার সন্ধ্যায় বাড়ির গাছের কাঁঠালকে কেন্দ্র করে বাবার সঙ্গে ছেলে আলম মিয়া ও তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলম মিয়া ও তার স্ত্রী তাকে মারধর করে ঘরের মেঝেতে ফেলে দেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভুঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা