ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আই হ্যাভ এ প্ল্যান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ স্লোগান নিয়ে সংসদে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য আধুনিক, প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহিষ্ণু ও কৃষককেন্দ্রিক একটি কৃষি ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রান্তিক কৃষকরা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন এবং কৃষিখাত জাতীয় অর্থনীতির প্রধান শক্তিতে পরিণত হবে।
বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি লিখিতভাবে এ বক্তব্য দেন। এদিন সংসদে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়। বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন বীরবিক্রম ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
লিখিত জবাবে প্রধানমন্ত্রী জানান, কৃষি উৎপাদন বাড়ানো এবং কৃষকের জীবনমান উন্নয়নে সরকার একাধিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে কৃষক কার্ড বিতরণ, স্বল্পসুদে কৃষিঋণ প্রদান, সার ও বীজ সহজলভ্য করা, সেচ ব্যবস্থার সম্প্রসারণ, খাল পুনঃখনন, স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিস্তার। পাশাপাশি কৃষি উৎপাদন ও বিপণনকে তথ্যভিত্তিক করার মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করাকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের খাদ্যনিরাপত্তা জোরদার, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কৃষিখাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, সেন্সর এবং স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা কৃষিকে লাভজনক ও আধুনিক খাতে রূপান্তর করবে।
উল্লেখ্য, দীর্ঘ সময় পর দেশে ফিরে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর পূর্বাচলে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রথমবারের মতো ‘আই হ্যাভ এ প্ল্যান’ স্লোগানটি উচ্চারণ করেন তারেক রহমান। এরপর থেকে বিষয়টি রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সংসদে দেওয়া ব্যাখ্যায় তিনি পরিষ্কার করেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’ মূলত কৃষি, খাদ্যনিরাপত্তা, প্রযুক্তিনির্ভর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নের একটি সমন্বিত জাতীয় রূপরেখার প্রতিফলন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়