ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একদল লোক দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। তাদের সুযোগ দেওয়া হলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম ব্যাহত হবে।
বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। গণতন্ত্রবিরোধী শক্তি অতীতেও সক্রিয় ছিল, ভবিষ্যতেও থাকতে পারে। তবে জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি সবসময় পাশে ছিল এবং থাকবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষা ও ক্রীড়া খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের কথাও উল্লেখ করেন তিনি।
বাজেট নিয়ে সমালোচনার জবাবে তারেক রহমান বলেন, যেসব বাজেট জনগণের কল্যাণে নেওয়া হয়, তাকে ‘চানাচুরের মতো’ বলা গণবিরোধী মনোভাবের প্রকাশ। তিনি প্রশ্ন রাখেন, যারা জনগণের বাজেটকে অবমূল্যায়ন করে, তারা কীভাবে জনগণের বন্ধু হতে পারে।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, এসব কর্মসূচির অর্থ জনগণেরই সম্পদ, যা জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। অতীতে অর্থ পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, ভবিষ্যতে জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে যেতে দেওয়া হবে না এবং এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে সিলেটে চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন শুরু হয়েছে। আগামী এক বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে তিনি জানান, ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি ৫০ জন চা শ্রমিকের ঘর নির্মাণের জন্য প্রত্যেককে ২ লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে। চা শ্রমিকদের সন্তানদের শিক্ষায় সহায়তা হিসেবে প্রায় ১৫০ জনকে বৃত্তিও দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়