ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
‘গবেষণা ছাড়া কোনো দেশের অগ্রগতি সম্ভব নয়’
নিজস্ব প্রতিবেদক: গবেষণা খাতে ভবিষ্যতে আরও বেশি বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, গবেষণা ছাড়া কোনো দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই এ খাতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কার্পণ্য করা হবে না। একই সঙ্গে প্রকৃত অর্থে গবেষণা হচ্ছে কি না, তা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) বাস্তবায়নাধীন ‘মহিষ গবেষণা ও উন্নয়ন (প্রথম সংশোধিত)’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিষ পালনের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে মহিষের দুধ একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের চরাঞ্চলে তুলনামূলকভাবে কৃষিকাজ কম হওয়ায় সেখানে লবণাক্ততা সহনশীল ঘাসের চাষ সম্প্রসারণের মাধ্যমে মহিষ পালনের ব্যাপক সুযোগ তৈরি করা সম্ভব। তবে ভবিষ্যতে কৃষিজমির ওপর চাপ বাড়বে উল্লেখ করে তিনি সীমিত জায়গায় কীভাবে লাভজনকভাবে মহিষ পালন করা যায়, সে বিষয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তার কথা বলেন।
এর আগে সকালে মন্ত্রী বিএলআরআই পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির ছাগল গবেষণা খামার ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল দেশের হাজার বছরের ঐতিহ্য ও গৌরবের অংশ। এর বিস্তার ও উন্নয়নে দেশব্যাপী কার্যক্রম আরও জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষিত বেকার তরুণদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন ও খামার স্থাপনে বিনিয়োগে উৎসাহিত করা প্রয়োজন। এতে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে দেশের প্রাণিসম্পদ খাতও আরও সমৃদ্ধ হবে।
বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প পরিচালক ও বিএলআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেব। তিনি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও অর্জন তুলে ধরেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা