×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বিসিএস (কর) ক্যাডারে ১৩ জনের পদোন্নতি

২০২৬ জুন ১৬ ১৯:২৬:১৫

বিসিএস (কর) ক্যাডারে ১৩ জনের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক: বিসিএস (কর) ক্যাডারের ১৩ জন যুগ্ম কর কমিশনারকে অতিরিক্ত কর কমিশনার পদে পদোন্নতি দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে মঙ্গলবার (১৬ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে রয়েছেন ড. মো. নুরুল আমিন, দীপক কুমার চক্রবর্তী, মো. মাহবুবুল মোর্শেদ, মোহাম্মদ নাঈমুর রসুল, মো. সামছুল আলম, আয়েশা ফেরদৌসী, সাইয়ীদ ফাহদ আল করিম, নওসাবা ইসলাম, আসমাউল হুসনা, মোহাম্মদ হেফজুর রহমান, ফেরদৌসী হোসেন, শাহীনূর জাহান ও সজীব কুমার সাহাজী।

আদেশে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে উল্লেখ করা হয়, ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত