ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে ব্যস্ত বিশ্বের কোটি কোটি ফুটবলভক্ত। বিশ্বকাপে অংশ না নিলেও ফুটবল উৎসবের এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশজুড়ে। এমন আবহে প্রধানমন্ত্রী তারেক রহমানও ফুটবল বিশ্বকাপ নিয়ে নিজের আগ্রহের ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘদিন ইংল্যান্ডে বসবাসের প্রসঙ্গ তুলে তিনি পরোক্ষভাবে বিশ্বকাপে ইংল্যান্ড দলের প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী।
এসময় ফুটবল বিশ্বকাপে তিনি কোন দেশের সমর্থক, এমন প্রশ্নের জবাবে সরাসরি দলের নাম মুখে না নিলেও পরোক্ষভাবে উত্তর দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, অনেক দিন একটা দেশে ছিলাম তো।
রাজনৈতিক ও আইনি বাধ্যবাধকতার কারণে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কারণেই দেশটির প্রতি এবং দেশটির ফুটবল সংস্কৃতির প্রতি প্রধানমন্ত্রীর ভালো লাগা তৈরি হয়েছে বলেই তিনি ইংল্যান্ড সমর্থক বলে ধারণা করছেন সবাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়