ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে সংসদে যা বললেন এমপি
নিজস্ব প্রতিবেদক: ঈদ পার হয়ে গেলেও চলতি জুন মাসের ১৬ তারিখ পর্যন্ত মাদ্রাসার শিক্ষকদের বেতন না পাওয়ার বিষয়টি সংসদে তুলে ধরেছেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. নুরুল আমীন।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের অষ্টম দিনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে বক্তব্য দেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন।
বক্তব্যে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমীন বলেন, “একটা অক্ষর, একটা শব্দ মা। তামাম পৃথিবীর মধুগুলো সেখানে জড়ানো। এই সংসদে এমন অনেকেই আছেন যাদের মা নেই, আমারও মা নেই। সংসদে আসার সময় একজন শিক্ষক আমাকে ফোন করেছিলেন, তিনি জানান তার মায়ের চিকিৎসা করাতে পারছেন না। প্রশ্ন হলো, সরকারি চাকরিজীবীরা মাসের এক-দুই তারিখের মধ্যেই বেতন পান, তাহলে মাদ্রাসার শিক্ষকদের ক্ষেত্রে কেন বিলম্ব হবে? ঈদ পার হয়ে গেলেও আজ ১৬ তারিখ পর্যন্ত মে মাসের বেতন তারা পাননি।”
তিনি আরও বলেন, “আমার শেষ কথা, আমার মা নেই, অন্যেরও মা নাও থাকতে পারে। কিন্তু মানুষ যেন অন্তত এই সান্ত্বনা পায় যে সে তার মায়ের চিকিৎসা করাতে পেরেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি এবং মাদ্রাসা শিক্ষকদের বেতন দ্রুত পরিশোধের অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি ইবতেদায়ি মাদ্রাসা সরকারীকরণেরও অনুরোধ জানাচ্ছি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়