ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন করে আরও ১০টি জেলাকে রেলের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। মূলত দেশের দক্ষিণাঞ্চল এবং ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে রেল যোগাযোগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন করে রেল সংযোগ পেতে যাওয়া জেলাগুলো হলো শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সম্প্রতি রেল মন্ত্রণালয়ের বর্তমান কার্যক্রম, সেবার মান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী সামগ্রিক কানেক্টিভিটি বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। শেখ রবিউল আলম বলেন, বর্তমানে দেশের ৪৯টি জেলা রেল সেবার আওতায় রয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ৬৪ জেলাকেই রেলের সাথে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। সেই লক্ষ্যেই নতুন ১০ জেলায় রেললাইন স্থাপন ও সার্ভিস চালুর জন্য দ্রুত প্রকল্প গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
চলমান ও আসন্ন প্রকল্পগুলো সম্পর্কে মন্ত্রী জানান, আখাউড়া-সিলেট এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্পের পাশাপাশি ধীরাশ্রমে একটি আইসিডি কনটেইনার প্রকল্প পাস হয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে টঙ্গী থেকে আখাউড়া এবং লাকসাম থেকে সিলেট পর্যন্ত বিদ্যমান মিটারগেজ অংশগুলোকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যাতায়াতের সময় কমিয়ে আনতে ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণের বিষয়েও বিশেষ তাগিদ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রাজধানীর পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে যোগাযোগ সহজ করতে সরকারের বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা-মানিকগঞ্জ ও ঢাকা-নরসিংদীর মতো রুটে দ্রুতগামী কমিউটার ট্রেন চালুর বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে মানিকগঞ্জে বর্তমানে কোনো রেল সংযোগ নেই, তাই সেখানকার মানুষ যাতে সহজে ঢাকায় এসে কাজ সেরে দ্রুত ফিরে যেতে পারে, সেজন্য ঢাকা-মানিকগঞ্জ রেল সংযোগ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর ওপর চাপ কমাতে এবং পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষের যাতায়াত আরামদায়ক করতে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়