ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
বাল্যবিবাহ ঠেকাতে ডিজিটাল জন্মনিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
নিজস্ব প্রতিবেদক: বাল্যবিবাহ রোধে বিবাহ নিবন্ধন প্রক্রিয়াকে আরও কঠোর ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে কাগজভিত্তিক জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, ইউনিসেফ ও ইউএনএফপিএর কারিগরি সহায়তায় বর্তমানে আইনের সংশোধনী খসড়া প্রণয়নের কাজ চলছে। প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে বিদ্যমান আইনের বিশেষ পরিস্থিতি সংক্রান্ত বিধানকে অপব্যবহার করে বাল্যবিবাহ দেওয়ার যে সুযোগ রয়েছে, তা বন্ধ করা হবে।
তিনি বলেন, নতুন ব্যবস্থায় বিবাহ নিবন্ধনের জন্য কাগজভিত্তিক জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার বাধ্যতামূলক করা হবে। এর ফলে জাল জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের প্রকৃত বয়স গোপন করার প্রবণতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, দেশে এখনও অনেক বিয়ে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই সম্পন্ন হয়। ফলে মাঠপর্যায়ে এসব বিয়ের ওপর কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে।
তিনি বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টাই বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ