ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ভারতের দিল্লি বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় রাখার ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে দেশটিতে প্রবেশ না করেই ঢাকায় ফিরে আসেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, সরকারের প্রতিনিধি হিসেবে তার সঙ্গে ঘটে যাওয়া আচরণের প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, “আমি সেখানে ব্যক্তিগতভাবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। তাই আমার সঙ্গে যা হয়েছে, তার তাৎক্ষণিক প্রতিবাদ প্রয়োজন ছিল। সে কারণেই ফিরে আসার সিদ্ধান্ত নিই।”
তিনি আরও বলেন, “এক পর্যায়ে তারা অনেক চেষ্টা করেছে যাতে আমি ভারতে প্রবেশ করি। কিন্তু তখন আমার মনে হয়েছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। তাই আমি আর নির্ধারিত কর্মসূচিতে অংশ নিইনি।”
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার (১৫ জুন) ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ডা. জাহেদ উর রহমানকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয়। ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোটের (আইওআর) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন।
সূত্র আরও জানায়, বিমানবন্দরে পৌঁছানোর পর প্রথমদিকে তাকে ভারতে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি। যদিও তার সফরের বিষয়ে অন্তত দুই দিন আগে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল।
দীর্ঘ সময় অপেক্ষার পর ভারতের উচ্চপর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে এ ঘটনায় অপমানবোধ থেকে তিনি সেই অনুমতি গ্রহণ না করে সেখান থেকেই ফিরতি ফ্লাইটে ঢাকায় ফিরে আসেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়