ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
নতুন পাটকল স্থাপনের পরিকল্পনা নেই: পাটমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন করে কোনো সরকারি পাটকল স্থাপনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, এই খাতে সরকারি নীতি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য।
সোমবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি আরও বলেন, পাটশিল্পের ঐতিহ্য ‘সোনালি আঁশ’ ফিরিয়ে আনতে সরকার বর্তমানে ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি আগামী ৩০ জুন শেষ হবে। এরপর একই ধরনের কার্যক্রম রাজস্ব বাজেটের আওতায় নতুনভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী জানান, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন ২৫টি মিলের মধ্যে বর্তমানে বেসরকারি ব্যবস্থাপনায় ৯টি মিল চালু রয়েছে। ২০২০ সালে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৫টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত ১৪টি মিল ইজারা দেওয়া হয়েছে, যার মধ্যে ৯টি মিল বর্তমানে উৎপাদনে রয়েছে।
তিনি আরও জানান, ইজারাবহির্ভূত ৫টি মিলের মধ্যে ৩টি সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ায় এবং ২টি মামলা সংক্রান্ত জটিলতার কারণে ইজারা প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাটপণ্য রপ্তানিতে সম্ভাবনা থাকলেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশ্ববাজারে স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পাটজাত পণ্য প্রতিযোগিতার মুখে পড়ছে। পাশাপাশি পুরোনো প্রযুক্তি ও যন্ত্রপাতির কারণে অনেক পাটকল আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পারছে না। এছাড়া দেশে আন্তর্জাতিক মানের ল্যাব টেস্ট সুবিধা না থাকায় রপ্তানিকারকদের নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ