ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সরানো হচ্ছে রাজধানীর তিন বাস টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার যানজট কমাতে এবং নগর পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল রাজধানীর অভ্যন্তর থেকে সরিয়ে উপযুক্ত স্থানে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ শীর্ষক তৃতীয় দফার উচ্চপর্যায়ের বিশেষ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে নগরীর যানজট বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নগরীর কেন্দ্রস্থল থেকে এসব টার্মিনাল ধাপে ধাপে ঢাকার উপকণ্ঠে সুবিধাজনক স্থানে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সেবাদানকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত কর্মকর্তারা রাজধানীর পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস