ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আশিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পদোন্নতির পর তাকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা আদেশে তাকে এই পদোন্নতি দেওয়া হয়।
মোহাম্মদ আশিকুর রহমান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং সুপারভিশন, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট (সিবিএসপি), ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং এসএমই বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এলায়েন্স ফর ফিন্যান্সিয়াল ইনক্লুসনের (এএফআই) জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স কমিটিতে ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ‘ভাইস চেয়ার’ হিসেবে দায়িত্ব পালন করেন।
আশিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি পেশাগত যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ‘দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ’ থেকে ডিএআইবিবি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন্স বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামে জন্ম নেওয়া আশিকুর রহমানের এই পদোন্নতি দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসনিক কাঠামোতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা