ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
কোচিংনির্ভরতা কমাতে আসছে নতুন কারিকুলাম: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা বিকাশ এবং কোচিংনির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে নতুন শিক্ষা কারিকুলাম ও সিলেবাস প্রণয়নের কাজ করছে সরকার। পাশাপাশি আগামী শিক্ষাবর্ষের জন্য সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যবই ডিসেম্বরের বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে অযথা অপেক্ষার মুখোমুখি না হয়। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে আনন্দময় ও সৃজনশীল শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কারিকুলাম ও সিলেবাসে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে মাধ্যমিক স্তরের পাঠ্যবই পরিমার্জন করা হয়েছে এবং পরীক্ষামূলকভাবে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৮ সালের মধ্যে পূর্ণাঙ্গ নতুন কারিকুলাম ও সিলেবাস বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার্থীদের কল্যাণে নতুন কর্মসূচির অংশ হিসেবে আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।
পাঠ্যপুস্তক বিষয়ে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সংশোধিত ও পরিমার্জিত নতুন বই পৌঁছে দেওয়া হবে, যাতে নতুন শিক্ষাবর্ষ শুরু থেকেই শিক্ষার্থীরা বই হাতে পায়।
কোচিং সেন্টারের ওপর নির্ভরতা কমিয়ে আনতে নতুন সিলেবাস ও কারিকুলাম এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের অতিরিক্ত কোচিংয়ের প্রয়োজন না হয় বলেও জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়