ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রীয় সফর বাতিল করে দিল্লি থেকে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান
নিজস্ব প্রতিবেদক: ভারতে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে গিয়েও ইমিগ্রেশন জটিলতার কারণে সফর সম্পন্ন করতে পারেননি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দিল্লি বিমানবন্দরে আটকে পড়ার পর তিনি সফর বাতিল করে দেশে ফিরে আসেন।
সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে অংশ নিতে রোববার ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে রওনা দেন ডা. জাহেদ উর রহমান। তিনি বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লি যান। তবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় কর্তৃপক্ষের নজরদারি তালিকায় তার নাম শনাক্ত হওয়ায় তাকে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় আটকে রাখা হয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তিনি নিজেই পাসপোর্ট ফেরত নিয়ে পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন কার্যক্রম চলাকালে জাহেদ উর রহমানের নাম নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি ওয়াচলিস্টে শনাক্ত হয়। এরপর তাকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য বিমানবন্দরে আলাদা করে রাখা হয়।
সূত্রের দাবি, ঘটনাটির পেছনে মূলত প্রশাসনিক জটিলতা এবং তথ্য হালনাগাদের ঘাটতি কাজ করেছে। জাহেদ উর রহমানের নাম পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি ব্ল্যাকলিস্ট থেকে অপসারণ করা হলেও সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে সময়মতো যুক্ত না হওয়ায় তার নাম সেখানে থেকে যায়। ফলে দিল্লি বিমানবন্দরে প্রবেশের সময় স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা সক্রিয় হয় এবং তাকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। পরে পরিস্থিতি বিবেচনায় তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়