×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

শপিংমল ও দোকান খোলার নতুন সময়সূচি

২০২৬ জুন ১১ ১৮:০২:৫৪

শপিংমল ও দোকান খোলার নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: সরকার দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সূচিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী শুক্রবার (১২ জুন) থেকে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নিয়ে পূর্বে ১ জুন থেকে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ জুন থেকে সময় পরিবর্তন করে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নতুন এই সময়সূচি দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য সব ধরনের মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান জরুরি সেবার আওতায় থাকায় এ নির্দেশনার বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সব বিলবোর্ডের আলো রাত ৯টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে। পাশাপাশি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৯টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। ঈদের পর আবার তা পরিবর্তন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত