ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
বাজেটে স্বীকৃতি পেল ২৪ এর গণঅভ্যুত্থান
পার্থ হক: বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম প্রস্তাবিত জাতীয় বাজেটে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্দোলনে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদানের বিষয়েও সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বাজেট বক্তৃতার সূচনাতেই বলেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।
বাজেট বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দেশের মানুষের দীর্ঘ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বিএনপি। ২০১৬ সালে ঘোষিত ভিশন ২০৩০, ২০২২ সালের রাষ্ট্র মেরামতের ২৭ দফা এবং ২০২৩ সালের যুগপৎ আন্দোলনের ৩১ দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেটিই ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করে। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই সংঘটিত হয় ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আরও বিস্তৃত প্রস্তাবনা জুলাই জাতীয় সনদে উপস্থাপন করেছে। দলটি যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।
এছাড়া বাজেট বক্তৃতার বিভিন্ন অংশে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন, এর প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক রূপান্তরের বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সরকারের প্রথম বাজেটেই এসব বিষয় অন্তর্ভুক্ত হওয়াকে রাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা