ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বয়স্ক-প্রতিবন্ধীদের জন্য রেলভাড়ায় বিশেষ ছাড়
নিজস্ব প্রতিবেদক: প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ট্রেন ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করতে ভাড়ায় বিশেষ রেয়াত সুবিধা চালু করেছে সরকার। এ বিষয়ে সম্প্রতি একটি পরিপত্র জারি করেছে রেলপথ মন্ত্রণালয়, যেখানে নির্দিষ্ট শর্তসাপেক্ষে ভাড়া ছাড়ের বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সি যাত্রীরা টিকিটের ভিত্তি মূল্যের ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ব্যবহার করে যাত্রীর বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।
এই সুবিধা পেতে যাত্রীকে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে নিবন্ধিত হতে হবে এবং এনআইডি যাচাইকরণ সম্পন্ন করতে হবে। অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমেই প্রবীণ নাগরিকেরা এ ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন।
একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার ২৫ শতাংশ ভাড়া ছাড় উপভোগ করতে পারবেন। তবে কোনো ছাড়প্রাপ্ত টিকিট ফেরত দিলে সেটি সাপ্তাহিক সীমার মধ্যে গণনা হবে না এবং একই সপ্তাহে পুনরায় ছাড় সুবিধা নেওয়ার সুযোগ থাকবে।
সহযাত্রী নিয়ে ভ্রমণের ক্ষেত্রে সহযাত্রীর জন্য নিয়মিত ভাড়া প্রযোজ্য হবে। তবে সহযাত্রীও যদি ৬৫ বছর বা তদূর্ধ্ব হন, তাহলে প্রতি বুকিংয়ে সর্বোচ্চ একজন অতিরিক্ত প্রবীণ যাত্রীও এই সুবিধা পাবেন। এজন্য তাকে নিজস্ব নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে আলাদাভাবে যাচাইকৃত হতে হবে।
অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যক্তিরা আন্তঃনগর ট্রেনের সুলভ বা শোভন শ্রেণিতে বিদ্যমান নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ ভাড়া রেয়াত পাবেন। এছাড়া সব শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) শ্রেণির টিকিটেও নতুন করে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্য ফি বিদ্যমান নিয়ম অনুযায়ী বহাল থাকবে।
প্রতিবন্ধী যাত্রীদের জন্য আপাতত শুধু স্টেশন কাউন্টার থেকে টিকিট কেনার সময় এই সুবিধা প্রযোজ্য হবে। ভবিষ্যতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অনলাইন টিকিটিং ব্যবস্থাতেও এ সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীবান্ধব এই নতুন ভাড়া রেয়াত কর্মসূচি গত ২৫ মে থেকেই কার্যকর হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়