ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
সব মানুষের কল্যাণ চিন্তা করেই এবারের বাজেট: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় বাজেটকে দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নের বিষয়টি মাথায় রেখেই বাজেটের বিভিন্ন দিক নির্ধারণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপন করা হচ্ছে, ফলে জনগণের প্রত্যাশাও তুলনামূলক বেশি।
তিনি বলেন, সেই প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের অর্থনৈতিক বাস্তবতাকে বিবেচনায় নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেও দেশের উন্নয়নধারা অব্যাহত রাখার চেষ্টা এতে প্রতিফলিত হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, একটি দুর্বল ও চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিয়ে গিয়ে সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের প্রচেষ্টা এবারের বাজেটে প্রতিফলিত হয়েছে।
তিনি জানান, বাজেটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো দেশের প্রতিটি নাগরিককে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ। অর্থনৈতিক অগ্রগতির সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের ভিত্তি সুদৃঢ় করতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সবাইকে সঙ্গে নিয়ে বাজেট বাস্তবায়নে সরকার কাজ করবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি