ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমছে: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে অতিরিক্ত সার ব্যবহারের কারণে মাটির অম্লতা বৃদ্ধি পেয়ে উর্বরতা হ্রাস পাচ্ছে। তিনি বলেন, টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে হলে মাটির উর্বরতা পুনরুদ্ধার করা জরুরি।
বুধবার (১০ জুন) রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠানটির বার্ষিক কারিগরি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আগামীর কৃষিনির্ভর বাংলাদেশ গড়তে হলে মাটির পিএইচ মান স্বাভাবিক রাখতে হবে। উর্বর মাটি কৃষি উৎপাদন বাড়াবে এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে। এ কাজে কৃষি বিজ্ঞানীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ বছরে দীর্ঘ সময় বরফে আবৃত থাকলেও বাংলাদেশের মতো দেশে সারাবছর ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
মন্ত্রী আরও বলেন, দেশ ও পৃথিবী আমাদের সবার। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তোলাই এখন সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)