ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বিভিন্ন দপ্তরের শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থায় দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের কাছে সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রশ্নে আবুল কালাম বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারি বিভিন্ন সংস্থার শূন্য পদ দ্রুত পূরণ করা জরুরি। তিনি জানতে চান, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের খালি পদগুলো কবে নাগাদ পূরণে উদ্যোগ নেওয়া হবে।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে বেশ কিছু পদ বর্তমানে শূন্য রয়েছে। এসব পদ পূরণ করা হলে প্রশাসনের কার্যকারিতা বাড়বে এবং জনগণ আরও সহজ ও কার্যকরভাবে সেবা পাবে।
তিনি আরও বলেন, বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। যত দ্রুত সম্ভব এসব শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করা হবে বলে আশ্বাস দেন তিনি।
সরকারের মতে, প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হলে সরকারি সেবার মান উন্নত হওয়ার পাশাপাশি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নেও গতি আসবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়