ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আদ্-দ্বীন হাসপাতালের জবাবে অসন্তুষ্ট সরকার

২০২৬ জুন ১০ ১৫:৩৩:১১

আদ্-দ্বীন হাসপাতালের জবাবে অসন্তুষ্ট সরকার

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তোলপাড় জনগন ও সরকার।

গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেলে, ঘটনার প্রকৃত কারণ জানতে স্বাস্থ্য অধিদফতর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

কমিটির প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির একাধিক দিক উঠে আসে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ কর হয় ,নবজাতকদের শারীরিক অবস্থা জন্মের পর সুস্থ ছিল । পাশাপাশি এতে আরও বলা হয়, প্রসব-পরবর্তী জটিলতার জন্য বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজনীয়তা ছিল না। যার ফলে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলেও যথাযথ চিকিৎসা ও জরুরি ব্যবস্থার ক্ষেত্রে ঘাটতি ছিল বলে তদন্তে উঠে আসে তদন্তে। একই সঙ্গে হাসপাতালের কাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব এবং প্রশাসনিক ত্রুটির কথাও এ তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ শোকজের এ বিষয়ে যে জবাব দিয়েছে তাতে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।আজ বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

এই সময় মন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের দেয়া কারণ দর্শানোর যে জবাব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তাতে সরকার সন্তুষ্ট নয়। সবই অস্পষ্ট তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই সময় মন্ত্রী ,এ ব্যাপারে আলোচনা করে কী ব্যবস্থা নেয়া যায়, শিগগিরই সে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।গত ৪ জুন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক চিঠিতে শোকজ করা হয়েছিল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত