ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ–জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রেনের সামনের অংশ নিরাপদভাবে ময়মনসিংহ স্টেশনে নেওয়া সম্ভব হয়েছে। তবে পাওয়ার কারটি এখনো লাইনচ্যুত অবস্থায় রয়েছে।
ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত ময়মনসিংহ–জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। উদ্ধার কাজে কিছুটা সময় লাগতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা