ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা আইসিটি মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা খাতে প্রযুক্তি নির্ভরতা বাড়াতে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
সংসদে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ হাতিয়া অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার সুযোগ বাড়াতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপনের সরকারি পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
জবাবে আইসিটি মন্ত্রী জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)’ এর আওতায় ইতোমধ্যে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্পটির পরিধি বাড়িয়ে সারা দেশে আরও ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। এজন্য ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) সংশোধনের কাজ চলছে। সংশোধিত ডিপিপি অনুমোদন পেলে আগামী অর্থবছরে হাতিয়া সংসদীয় আসনের উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে ডিজিটাল ল্যাব স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা