×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক নি’হত

২০২৬ জুন ০৯ ১৫:১২:০৪

সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক নি’হত

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইনের বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আব্দুল খালেক (২৮), তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ সি ব্লকের বাসিন্দা এবং মো. আনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪০ সংলগ্ন এলাকা এবং আন্তর্জাতিক শূন্য লাইন থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাস্টার শাহ আলমের আকাশমনি বাগান পরিষ্কার করতে যাওয়ার পথে একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল খালেক গুরুতর আহত হন।

পরে তার সঙ্গে থাকা ছোট ভাই দ্রুত তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, সীমান্তবর্তী দুর্গম এলাকায় সাধারণ মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বারবার সতর্ক করা সত্ত্বেও অনেকে জীবিকার প্রয়োজনে বা অন্য কারণে নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করেন। মাইন বিস্ফোরণের ঘটনায় একজন রোহিঙ্গা যুবকের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত জনগণকে সচেতন করতে বিজিবি নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে এবং জীবন রক্ষার্থে সবাইকে নির্ধারিত নিরাপদ এলাকায় চলাচলের আহ্বান জানানো হচ্ছে।

সীমান্ত অঞ্চলে এর আগেও একাধিকবার মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হতাহত হয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা ও জনসচেতনতা আরও জোরদারের প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত