ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
‘দায়িত্বে গাফিলতি করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে’
নিজস্ব প্রতিবেদক: নাগরিক সেবা প্রদানে অবহেলা বরদাশত করা হবে না জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, দায়িত্বে গাফিলতি করলে চাকরিচ্যুতিসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৮ জুন) বাসাবোর বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে ডিএসসিসি আয়োজিত সেবা কার্যক্রম বিষয়ক এক গণশুনানিতে তিনি এসব কথা বলেন।
গণশুনানিতে ডিএসসিসির অঞ্চল-২ ও অঞ্চল-৫ এর বিভিন্ন এলাকার বাসিন্দা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ সময় তারা জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা, ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্সসহ নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেন।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নাগরিকদের সেবা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্ব হলেও এতে জনগণের অংশগ্রহণও জরুরি। তিনি জানান, বর্জ্য অপসারণ, সড়কবাতি সচল রাখা, মশক নিধন ও রাস্তা সংস্কারের কাজ চলমান রয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন হয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে সমানভাবে দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান জানান।
জলাবদ্ধতা সমস্যা নিয়ে তিনি বলেন, বৃষ্টি হলেই পানি জমে যাওয়ার সমস্যার সমাধানে কাজ চলছে এবং ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সেবায় অবহেলার বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, জাতীয় সনদপত্র, জন্মনিবন্ধন, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও স্ট্রিট লাইটসহ মৌলিক সেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে চাকরিচ্যুতিও করা হবে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মৌসুম সামনে রেখে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়ে প্রশাসক নাগরিকদের নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)