ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাণিজ্য ঘাটতি ২৪.১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গত পাঁচ অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৪.১৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার (৮ জুন) জাতীয় সংসদে তিনি এ তথ্য উপস্থাপন করেন।
চট্টগ্রাম-১৪ আসনের সরকারি দলের সদস্য জসীম উদ্দিন আহমেদের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত কয়েক বছরে বাণিজ্য ঘাটতি প্রায় ৮ বিলিয়ন ডলার বেড়েছে। এ সময় তিনি পূর্ববর্তী সরকারের নীতিগত দুর্বলতা, বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত মূল্যবৃদ্ধি, ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতিকে দায়ী করেন।
তিনি আরও বলেন, জ্বালানি, খাদ্য ও শিল্প কাঁচামাল আমদানির উচ্চ ব্যয় এবং রপ্তানির তুলনায় ধীর প্রবৃদ্ধিই বাণিজ্য ঘাটতি বাড়ার মূল কারণ হিসেবে কাজ করেছে।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল ১৬.২৪ বিলিয়ন ডলার। পরের বছর ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২৮.১৩ বিলিয়ন ডলারে। ২০২২-২৩ অর্থবছরে এটি কিছুটা কমে ২৭.১৮ বিলিয়ন ডলার, ২০২৩-২৪ অর্থবছরে ২১.৫০ বিলিয়ন ডলার এবং সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে ২৪.১৬ বিলিয়ন ডলারে পৌঁছায়।
একই সময়ে রপ্তানি ও আমদানির চিত্রও সংসদে তুলে ধরেন মন্ত্রী। পাঁচ অর্থবছরে রপ্তানি আয় ছিল যথাক্রমে ৪৫.৩৬, ৬০.৯৭, ৫৩.৯২, ৫১.১১ এবং ৫৫.১৯ বিলিয়ন ডলার। অন্যদিকে আমদানি ব্যয় ছিল ৬১.৬০, ৮৯.১০, ৭৮.২৯, ৭২.৬১ এবং ৭৯.৩৫ বিলিয়ন ডলার।
তিনি জানান, রপ্তানি বাড়ানো ও বাণিজ্য ঘাটতি কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে, যার প্রায় ৮৪ শতাংশই তৈরি পোশাক খাত থেকে এসেছে। এ নির্ভরতা কমাতে চামড়া, পাট, কৃষিপণ্য, ওষুধ, আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং, হিমায়িত খাদ্য ও প্লাস্টিকসহ সম্ভাবনাময় খাতে প্রণোদনা দেওয়া হচ্ছে।
এছাড়া রপ্তানি বহুমুখীকরণের অংশ হিসেবে ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট (ওডিওপি)’ কর্মসূচি চালু করা হয়েছে, যেখানে ৬৪ জেলার মধ্যে ১৪টি পণ্য ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, মালয়েশিয়া, তুরস্ক ও নিউজিল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে এফটিএ সংক্রান্ত তৃতীয় দফা আলোচনা ২০২৬ সালের আগস্টে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত