ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
‘সীমান্তে পুশইন বন্ধে ভারতকে ১৩টি চিঠি পাঠানো হয়েছে’
নিজস্ব প্রতিবেদক: সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ ঠেলে বাংলাদেশে পাঠানোর (পুশইন) ঘটনা রোধে ভারত সরকারের কাছে একাধিকবার কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, এ বিষয়ে এখন পর্যন্ত ভারতকে ১২ থেকে ১৩টি আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে পুশইনের মতো ঘটনা প্রতিরোধে বাংলাদেশ সরকার কূটনৈতিক ও প্রশাসনিক উভয় পর্যায়েই পদক্ষেপ নিয়েছে। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকে একাধিকবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। অবৈধভাবে অবস্থানরত কোনো ব্যক্তিকে ফেরত পাঠাতে হলে অবশ্যই নির্ধারিত আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নিয়মবহির্ভূত পুশইন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রাখার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ কারণে সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
সাম্প্রতিক সময়ে ভারত থেকে নারী, শিশু ও বিভিন্ন ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগের প্রেক্ষিতে দেশের ২৬টি সীমান্ত জেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। চার শিফটে ২৪ ঘণ্টা সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে, পাশাপাশি স্থানীয় জনগণও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছে।
এদিকে, সোমবার থেকে ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে, যা ১১ জুন পর্যন্ত চলবে। বৈঠকে পুশইন, সীমান্ত হত্যা এবং দ্বিপক্ষীয় সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসবে বলে জানিয়েছে বিজিবি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়