ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
শিক্ষা ক্যাডারে ৯ কর্মকর্তার অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া ৯ জন কর্মকর্তা চাকরি ছেড়ে প্রশাসন, নিরীক্ষা ও হিসাব এবং পুলিশ ক্যাডারে যোগ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবেদনের ভিত্তিতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৫৩ ধারা অনুযায়ী নির্ধারিত কারণ ও তারিখ থেকে তাদের শিক্ষা ক্যাডারের চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সরকারি প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চাকরি ছাড়াদের মধ্যে রয়েছেন নড়িয়া সরকারি কলেজের প্রভাষক উল্লাস পাল, আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক সায়মা শারমিন, নড়াইল সরকারি মহিলা কলেজের প্রভাষক শেখ মোহাম্মদ শরিফুল ইসলাম, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) উপপরিচালক মো. ওয়াজকুরনী, নোয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ টিপু সুলতান, নোয়াখালী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. ছালাউদ্দিন, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক মো. মাজহারুল ইসলাম, পাংশা সরকারি কলেজের প্রভাষক রিফা সোনিয়া এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল মাওয়া মৌসুমী।
এ বিষয়ে প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, তারা বিভিন্ন ক্যাডারে (প্রশাসন, নিরীক্ষা ও হিসাব এবং পুলিশ) যোগদান করায় শিক্ষা ক্যাডার থেকে তাদের অব্যাহতি কার্যকর করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা