ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
আদ-দ্বীন হাসপাতালের শোকজের সময় বাড়াল স্বাস্থ্য অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দেওয়ার সময়সীমা বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে তিন ঘণ্টার ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার পর এই নোটিশ জারি করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ জুন বিকেল ৫টা পর্যন্ত জবাব দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৪ জুন জারি করা স্মারকের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ সময় বাড়ানোর আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে জবাব দেওয়ার সময়সীমা ৯ জুন বিকেল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এতে আরও বলা হয়, শোকজ নোটিশের জবাব প্রদানের এই পর্যায়ে কোনো ধরনের ব্যক্তিগত শুনানি গ্রহণের আইনগত সুযোগ নেই।
অন্যদিকে, নিহত ৬ নবজাতকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৮০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের মধ্যে যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি মধ্যস্থতাকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ