ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
‘ন্যায়বিচার পেয়েছি, এখন দ্রুত ফাঁসি কার্যকর হোক’
নিজস্ব প্রতিবেদক: পল্লবীর আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগীর বাবা। রায় ঘোষণার পর তিনি সন্তোষ প্রকাশের পাশাপাশি দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন।
রোববার (৭ জুন) দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, ভিকটিমের শরীরে ধর্ষণ এবং বিভিন্ন স্থানে আঘাতের সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। এছাড়া প্রধান আসামি সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তা প্রত্যাহারের কোনো আবেদন না করায় আদালতের কাছে প্রতীয়মান হয়েছে যে তিনি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেছেন। একই সঙ্গে স্বামীকে পালাতে সহযোগিতা করার অভিযোগে স্বপ্না খাতুনের সংশ্লিষ্টতাও আদালতের কাছে প্রমাণিত হয়েছে।
রায়ের আগে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। পরে সকাল ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে প্রধান আসামি সোহেল রানাকে আদালত প্রাঙ্গণে আনা হয়। এরপর দুজনকেই আদালতের হাজতখানায় রাখা হয়।
মামলার বিচার কার্যক্রম শুরু হয় গত ১ জুন, যখন আদালত সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে একই দিনে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। পরে ৩ জুন আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা বাসা থেকে বের হয়। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী স্বপ্না কৌশলে তাকে নিজের বাসায় নিয়ে যান। কিছু সময় পর মেয়েকে খুঁজতে গিয়ে সোহেলের ফ্ল্যাটের সামনে রামিসার জুতা দেখতে পান তার মা।
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দরজায় সাড়া না পেয়ে সেটি ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে সোহেলের শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বড় বালতির ভেতর তার কাটা মাথা দেখতে পান তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ২০ মে পল্লবী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ