ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ হতাশ হবে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। বহু ত্যাগ-তিতিক্ষা ও রক্তের বিনিময়ে গঠিত এ সংসদ যদি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে জনগণের মধ্যে হতাশা তৈরি হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের স্পিকারের সম্মেলনকক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিপিজেএর দপ্তর সম্পাদক তানিম আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ মতবিনিময়ে অংশ নেয়।
স্পিকার বলেন, জনগণের সঙ্গে সংসদের একটি নিবিড় সম্পর্ক থাকা জরুরি। এ ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, অতীতে সাংবাদিকতার ক্ষেত্রে বিভিন্ন সময় বাধা ও ক্ষতি হয়েছে, যার প্রভাব এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তবে বর্তমানে গণমাধ্যম অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছে।
তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ১৯৭১ সালে দেশের জনগণ স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিল, তা পরবর্তী সময়ে নানা কারণে বাধাগ্রস্ত হয়েছে। অতীতের বিভিন্ন সময়ে অনিয়ম, গুম ও অর্থনৈতিক লুটপাটের অভিযোগও তুলে ধরেন তিনি।
সবশেষে স্পিকার বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সরকারি ও বিরোধী দলকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংসদকে কার্যকর করে এগিয়ে নিতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা