ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কমিশন পদত্যাগে স্থিতিশীল শেয়ারবাজার, রেকর্ড উত্থানের আশা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও চার কমিশনারের পদত্যাগ এবং নতুন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিলেন বিনিয়োগকারীরা। অবশেষে তাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। রাশেদ মাকসুদ ও চার কমিশনারের পদত্যাগ এবং নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হলো।
এরই মধ্যে রাশেদ মাকসুদের পদত্যাগের খবরে আজ শেয়ারবাজার আরও বেশি স্থিতিশীল হয়েছে। বাজার সংশ্লিষ্টদের ধারণা, আগামী দিনগুলোতে সূচক ও লেনদেন আরও উচ্চতায় পৌঁছে রেকর্ড স্পর্শ করতে পারে।
বিশ্লেষকদের মতে, আজ পর্যন্ত টানা আট কর্মদিবস ধরে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এই সময়ে সূচক বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে, যা বাজারের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। প্রাথমিক ধারণা ছিল, আজ স্বাভাবিক দর সংশোধনের কারণে সূচক কমতে পারে। সে কারণে লেনদেন শুরুর দিকে সূচক কিছুটা নিম্নমুখী ছিল। কিন্তু রাশেদ মাকসুদ কমিশনের পদত্যাগের সংবাদ ছড়িয়ে পড়তেই সূচক ঊর্ধ্বমুখী হতে থাকে এবং শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে।
বাজার সংশ্লিষ্টরা আশা করছেন, এই ইতিবাচক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তবে তারা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে শক্ত মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করাই হবে বুদ্ধিমানের কাজ। সেইসঙ্গে লেনদেনের ক্ষেত্রে সব সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৮.৯৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১১.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৮.৩৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪২টির দর বেড়েছে, ১০৪টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৭২ কোটি ৪৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫৫ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫২টির, কমেছে ৭৪টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৬৮.০২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১০৪.৮২ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)