ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন আমির খান, পাত্রী কে
বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার আমির খান আবারও ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘরোয়া পরিবেশে তাদের রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি আমির খান ও গৌরী স্প্র্যাট বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পুরো আয়োজন হবে সীমিত পরিসরে, যেখানে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধুরা উপস্থিত থাকবেন।
বিয়ের অতিথি তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে আমির খানের দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খান ও সালমান খান সময় মিললে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
এর আগে আমির খান দুইবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তাঁর দুই সন্তান জুনাইদ খান ও ইরা। পরবর্তীতে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। এই দম্পতির একটি ছেলে আজাদ রয়েছে। ২০২১ সালে আমির ও কিরণ তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।
গৌরী স্প্র্যাটের আগের সংসারে সাত বছর বয়সী এক ছেলে রয়েছে। জানা যায়, তাঁর দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট কর্মী, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন।
গত বছর মুম্বাইয়ে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমির খান প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে জনসমক্ষে পরিচয় করিয়ে দেন। সেই সম্পর্কই এবার বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল