×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সংগীতশিল্পী কামরুদ্দীন আবসার আর নেই

২০২৬ মে ৩১ ১৩:১৬:২৯

সংগীতশিল্পী কামরুদ্দীন আবসার আর নেই

বিনোদন ডেস্ক: দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীত শিক্ষক কামরুদ্দীন আবসার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বিআইএসএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সোমবার (১ জুন) সকালে মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে।

রোববার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কামরুদ্দীন আবসারের জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ২০১১ সালে স্ট্রোক করার পর থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে গত ১৪ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

কামরুদ্দীন আবসারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন তার অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত