ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে জেনে নিন এই ৫ টিপস
ডুয়া ডেস্ক: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং আবেদন প্রক্রিয়া অনেক শিক্ষার্থীর কাছেই জটিল বলে মনে হয়। তবে যথাযথ প্রস্তুতি, গবেষণা এবং পরিকল্পনার মাধ্যমে পুরো প্রক্রিয়াটি অনেক সহজ করা সম্ভব। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এমনই কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের স্টুডেন্ট অ্যাডভাইজার ও শুলজে ইনোভেশন স্কলার জর্জেস মাচেটা।
বিশ্ববিদ্যালয়ে আবেদন করার আগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তার পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হলো।
প্রথমেই একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। মাচেটার মতে, অতিরিক্ত সংখ্যক বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে আবেদনপত্রের মান ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ সময় সীমিত থাকে। তাই শিক্ষার্থীদের উচিত বিশ্ববিদ্যালয়গুলোর সুযোগ-সুবিধা, আকার, বৃত্তি এবং অবস্থান বিবেচনা করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা। বর্তমানে তিনি একটি ছোট কলেজে পড়াশোনা করছেন এবং সেখানে ছোট ক্লাস ও ব্যক্তিগত মনোযোগ পাওয়ার সুযোগ থাকায় অভিজ্ঞতাটি তার কাছে ইতিবাচক।
বিশ্ববিদ্যালয় নির্বাচন করার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত গবেষণা করারও পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীদের বিভিন্ন ফ্রি রিসোর্স ব্যবহার করে রিভিউ দেখা, ভার্চুয়াল ক্যাম্পাস ট্যুর পর্যবেক্ষণ এবং প্রতিষ্ঠানটির শিক্ষার্থী বা শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান মাচেটা। এই গবেষণা শুধু বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা দেবে না, বরং আবেদনপত্রের বিভিন্ন অংশ, বিশেষ করে সম্পূরক প্রবন্ধ লেখার ক্ষেত্রেও সহায়তা করবে। যে প্রতিষ্ঠানে নিজেকে সফল হতে দেখেন, সেটিকেই বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি।
আবেদনের সময় ব্যক্তিগত বিবৃতিকে সত্যিকারের ব্যক্তিগত রাখার ওপরও গুরুত্বারোপ করেন মাচেটা। তিনি বলেন, ভর্তি কর্মকর্তারা আবেদনকারীর ব্যক্তিত্ব ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার সামঞ্জস্য মূল্যায়ন করতে চান। অনেক শিক্ষার্থী ভর্তি হওয়ার আশায় নিজেদের প্রকৃত ব্যক্তিত্ব গোপন করেন বা পরিবর্তন করার চেষ্টা করেন, যা ঠিক নয়। তার মতে, নিজের প্রকৃত পরিচয় তুলে ধরলে ভর্তি হলে শিক্ষার্থী নিশ্চিত হতে পারে যে বিশ্ববিদ্যালয়টি তার জন্য উপযুক্ত। আর ভর্তি না হলেও বুঝতে পারে সেটি তার জন্য সঠিক জায়গা ছিল না। তাই আবেদনপত্রে স্বতঃস্ফূর্ততা ও সততা বজায় রাখা জরুরি।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করাও গুরুত্বপূর্ণ একটি ধাপ। বর্তমানে বিভিন্ন ধরনের ইংরেজি ভাষা পরীক্ষা রয়েছে, যেগুলোর পদ্ধতি, খরচ এবং সময়সীমা ভিন্ন। মাচেটা জানান, ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট অনলাইনে দেওয়া যায়, এতে বিনামূল্যে অনুশীলনের সুযোগ রয়েছে এবং বিশ্বের চার হাজারেরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয় এটি গ্রহণ করে। অনেক ইংরেজি সনদ পরীক্ষা ভাষাগত দক্ষতার চেয়ে পরীক্ষার কৌশলকে বেশি মূল্যায়ন করে। তবে ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট সরাসরি ভাষাজ্ঞান মূল্যায়ন করে। তিনি এটিকে বিদেশে পড়াশোনার আবেদনকারী শিক্ষার্থীদের জন্য ব্যয়-সাশ্রয়ী এবং কার্যকর একটি বিকল্প হিসেবে উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে শুধু একাডেমিক বিষয় নয়, শিক্ষার্থীদের ব্যক্তিগত আগ্রহ ও সহশিক্ষা কার্যক্রমের দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন মাচেটা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য শিক্ষা অর্জন হলেও পুরো অভিজ্ঞতাটি কেবল ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং যাত্রাটিও সমান গুরুত্বপূর্ণ। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কী ধরনের ক্লাব ও সহশিক্ষা কার্যক্রম রয়েছে তা খতিয়ে দেখা উচিত এবং নতুন অভিজ্ঞতায় অংশ নেওয়ার মানসিক প্রস্তুতি রাখা প্রয়োজন।
মাচেটার ভাষ্য অনুযায়ী, বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন প্রক্রিয়ায় সফল হতে হলে কয়েকটি বিষয় বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। লক্ষ্যভিত্তিক বিশ্ববিদ্যালয় নির্বাচন, বিস্তারিত তথ্য সংগ্রহ, নিজের ব্যক্তিত্বের সঠিক উপস্থাপন, উপযুক্ত ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার নির্বাচন এবং একাডেমিক শিক্ষার বাইরে থাকা সুযোগ-সুবিধাগুলো মূল্যায়ন এসব বিষয় শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়াকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তুলতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)