ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিরোধিতার জেরে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী নিয়ে নতুন সিদ্ধান্ত
বিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা নির্ধারিত স্থানে আয়োজন করা সম্ভব হচ্ছে না। আয়োজনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ও বিরোধিতা তৈরি হওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে শনিবার (৩০ মে) সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা করেছিল। সংগঠনটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ নামে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে।
তবে প্রচারণা শুরু হওয়ার পরই ফেসবুকে কিছু পোস্টের মাধ্যমে প্রদর্শনীটির বিরোধিতা করা হয় বলে অভিযোগ ওঠে। বিশেষ করে জেলার কওমি ছাত্র ঐক্য পরিষদের একটি অংশ এ আয়োজনের বিরুদ্ধে অবস্থান নেয় বলে দাবি করা হয়েছে। এতে বিষয়টি নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়োজকরা নিরাপত্তার স্বার্থে নির্ধারিত ভেন্যু বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ঈদ উপলক্ষে আয়োজিত এই চলচ্চিত্র প্রদর্শনী নিয়ে শুরু হওয়া আলোচনা ও বিতর্ক এখনো অব্যাহত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত