ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বহিনোঙরে ভোরের শান্ত পরিবেশ হঠাৎই আতঙ্কে রূপ নেয় তেলবাহী একটি জাহাজে আগুন লাগার ঘটনায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। আগুন নিয়ন্ত্রণে দ্রুত অভিযান শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের তেলবাহী জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজটি চট্টগ্রাম বহিনোঙরে নোঙর করা ছিল।
আগুন লাগার খবর পাওয়ার পরপরই উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে কোস্ট গার্ড। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ এবং ‘বিসিজিটি প্রমত্ত’।
এছাড়া বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি বিশেষ অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।
সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা